• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বকেয়া বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

germents_51341ঢাকা: বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার সামনে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করছে শ্রমিকরা। মঙ্গলবার সকালে সাভারের আশুলিয়া ইউনিয়নের দোসাইদ এলাকার রক নীট ওয়্যার লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।
শ্রমিকদের কাছ থেকে জানা যায়, রক নীট ওয়্যার গার্মেন্টস এর তিন শতাধিক শ্রমিক গত ১০ সেপ্টেম্বর তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কারখানার ভিতরে বিক্ষোভ মিছিল করে। পরে মালিক পক্ষ শ্রমিকদের এক মাসের বেতন দিয়ে ওই দিন কারখানা ছুটি ঘোষণা করে ২০ সেপ্টেম্বর কারখানা খুলে দেয়ার কথা বলে।
কিন্তু শ্রমিকরা ঈদের ছুটি শেষে আজ সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে কারখানার সামনে অনির্দিষ্ট কালের জন্য বন্ধের নোটিশ দেখতে পায়। পরে শ্রমিকরা ভিতরে প্রবেশ করতে না পারায় প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে কারখানার সামনে অবস্থান নেয়।
এ বিষয়ে রক নীট ওয়্যার গার্মেন্টসের মালিক সামছুল হক জানায়, ‘আমার সামর্থ্য নেই আর গার্মেন্টস খোলার। শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস দিতে পারবো না। আমার কাছে কোনো টাকা পয়সা নেই।’ এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ