• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ ও সার বিতরণ

নীলফামারীনীলফামারী প্রতিনিধি: তিস্তা নদীর বন্যায় ক্ষতিগ্রস্ত নীলফামারীর ডিমলা উপজেলা এক হাজার কৃষকের মাঝে সরিষাবীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষে প্রনোদনা কর্মসুচীর আওতায় বিনামুল্যে এসব সরিষাবীজ ও সার বিতরণ করা হয়। আজ মঙ্গলবার সকালে সাড়ে ১০টার দিকে ডিমলা উপজেলা পরিষদ চত্তরে উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিমলা সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, কৃষি সম্প্রসারন কর্মকর্তা তপন কুমার রায়, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ললিত চন্দ্র রায় প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে এক কেজি করে বারী-১৪ জাতের সরিষা বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ