• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সড়ক ছেড়ে বাড়িতে বাস, ঘুমন্ত দম্পতির মৃত্যু

%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8রাজশাহী : রাজশাহীতে চালক ঘুমিয়ে পড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়ে। এ ঘটনায় ঘুমন্ত দম্পতি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে রাজশাহী মহানগরীর বহরমপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন বহরমপুর রেলক্রসিং এলাকার বশির হোসেন (৪০) ও তার স্ত্রী রেশমা বেগম (৩৫)। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ জানান, রাত ২টার দিকে কেয়া পরিবহনের একটি বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। বহরমপুর রেলক্রসিং এলাকায় এসে চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বশিরের বাড়িতে ঢুকে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় বশির ও তার স্ত্রী নিহত হন।

তিনি আরো বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের নিচ থেকে তাদের লাশ উদ্ধার করে। আহত ব্যক্তিদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবুল কালাম আজাদ (৫৩) নামে ওই বাসের এক যাত্রী বলেন, ‘দুর্ঘটনার কিছুক্ষণ আগ থেকেই বাসের চালক তন্দ্রাচ্ছন্ন ছিলেন। কয়েকবার তাকে সতর্কও করেন যাত্রীরা। পরে বহরমপুর রেলক্রসিং এলাকায় চালক সরাসরি বাড়ির ভেতরে গাড়ি ঢুকিয়ে দেন। এতে এই হতাহতের ঘটনা ঘটে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ