• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

শিক্ষার্থী না চিনলে এমপিও বাতিল : শিক্ষামন্ত্রী

নাহিদরাজশাহী: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘কোনো শিক্ষক যদি তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে না চিনেন তবে ওই স্কুলের এমপিও বাতিল করা হবে। আর শিক্ষার্থী না চেনা শিক্ষকের চাকরিও সরকারিকরণ হতে দেয়া হবে না। তার শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা নেই।’
মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) মিলনায়তনে ‘শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদ মুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘অধিক সংখ্যক শিক্ষার্থী ভর্তি করানোর জন্য মন্ত্রণালয়ে ছুটবেন, আমাদের কর্মকর্তাদের নাজেহাল করবেন, আর শিক্ষার্থীর চেহারা চিনবেন না এমন হতে দেয়া হবে না। আপনার শিক্ষার্থীকে আপনাকেই চিনে রাখতে হবে। তার সব বিষয়ের খোঁজ রাখতে হবে। আপনার প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী ১০ দিনের বেশি অনুপস্থিত থাকলে তার অভিভাবকের সঙ্গে আপনাকে কথা বলতে হবে। অভিভাবক যদি নিশ্চিত করেন ওই শিক্ষার্থী নিখোঁজ তবে তার ব্যাপারে প্রশাসনকে জানাতে হবে।’
মন্ত্রী আরো বলেন, ‘অনেকেই দেশের মাদ্রাসাগুলোর নামে অপপ্রচার চালায়। তারা বলে, মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা। কিন্তু না, মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা নয়। মাদ্রাসা ইসলামী শরিয়াহ ভিত্তিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। সাম্প্রতিক সময়ে দেশে যেসব জঙ্গি হামলা চালানো হচ্ছে, তার প্রায় সবগুলোর সঙ্গে নামি-দামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়িত। এর সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীরা জড়িত নয়। দু’একজন মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী জঙ্গি হতে পারে। তাই বলে ‘মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা’- এ কথা বলা যাবে না। মাদ্রাসার নামে অপপ্রচার চালানো যাবে না। যারা জঙ্গি হচ্ছে, তাদের ইসলামের অপব্যাখা দিয়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করা হচ্ছে। তাদের হুর-পরীর লোভ দেখানো হচ্ছে। অথচ মাদ্রাসায় ইসলামের সঠিক শিক্ষা দেয়া হয়। মাদ্রাসাকে আলাদাভাবে দেখা যাবে না।’
রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেন, অতিরিক্ত সচিব এসএম এহসান কবীর ও চৌধুরী মুফাদ আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক প্রফেসর শামসুল হুদা, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত রাজশাহী বিভাগীয় কমিশনার মনির হোসেন ও ডিসি কাজী আশরাফ উদ্দিন প্রমুখ। সভায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন রাজশাহী বিভাগের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ