• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে হাবিপ্রবিতে জঙ্গীবাদ বিরোধী অভিযানের উদ্বোধন

poster-satano-picদিনাজপুর প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জেলা পুলিশের উদ্যোগে জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতামূলক পোষ্টার সাঁটানো অভিযানের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় হাবিপ্রবি ক্যাম্পাসে টিএসসিতে এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি হাবিপ্রবির ভিসি অধ্যাপক মো. রুহুল আমিন ও বিশেষ অতিথি দিনাজপুরের পুলিশ সুপার মো. হামিদুল আলম।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটরিয়া মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাবিপ্রবির ভিসি অধ্যাপক মো. রুহুল আমিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হামিদুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর বলরাম রায়, প্রক্টর এটিএম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. কাজেম উদ্দিন প্রমূখ। এ সময় প্রধান অতিথি হাবিপ্রবির ভিসি অধ্যাপক মো. রুহুল আমিন বলেন, সবাই মিলে এক সাথে কাজ করলে দেশকে জঙ্গীবাদমুক্ত সম্ভব। তিনি জঙ্গী, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের প্রতিহত করতে দ্রুত তাদেরকে আইনের আওতায় আনার আহবান জানান। তিনি বলেন, সময় বদলেছে, বর্তমানে মানুষ পুলিশকে বন্ধু মনে। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে জঙ্গী ও সন্ত্রাসীমুক্ত করতে হবে।
বিশেষ অতিথি পুলিশ সুপার মো. হামিদুল আলম বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীরা যেন কোন ভাবেই বিপদগামী না হয় ও জঙ্গীবাদের দিকে না যায়, সে দিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। তিনি জঙ্গীবাদ নির্মূলে ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা করেন।
আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি হাবিপ্রবির ভিসি অধ্যাপক মো. রুহুল আমিন ও বিশেষ অতিথি দিনাজপুরের পুলিশ সুপার মো. হামিদুল আলম হাবিপ্রবি ক্যাম্পাসের ক্যাফেটরিয়ার সামনে জঙ্গীবাদ বিরোধী একটি পোষ্টার সাঁটিয়ে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় হাবিপ্রবির অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, ছাত্রাছাত্রী ও কর্মচারী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ