নীলফামারী প্রতিনিধি: অটো রিক্সা ও অটো টেম্পু শ্রমিক ফেডারেশনের নীলফামারী জেলা কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি চৌরঙ্গি মোড়স্থ সংগঠনের কার্যালয়ে এক সভায় সর্বসম্মতিক্রমে দেওয়ান মুজিবুদৌলা জকিকে সভাপতি ও আবু তালেবকে সাধারণ সম্পাদক এবং শাহিন আলমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
এছাড়াও আনোয়ার হোসেনকে সহ-সভাপতি, আব্দুল্লাহ আল মামুন জুয়েলকে অর্থ সম্পাদক, শফিকুল ইসলামকে দফতর সম্পাদক, শেখ মো. ইব্রাহিম আলীকে প্রচার সম্পাদক ও মিঠু চৌধুরীকে আইন সম্পাদক নির্বাচিত হন।
নবগঠিত কমিটিতে নীলফামারী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদকে প্রধান উপদেষ্টা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ মঞ্জু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন এবং দেওয়ান বিপ্লব আহমেদকে উপদেষ্টা নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি মুজিবুদৌলা জকি জানান, অটো রিক্সা ও অটো টেম্পু শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে সংগঠনটি নিবেদিত হয়ে কাজ করবে।