• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বীরগঞ্জে বখাটের ব্লেডের আঘাতে স্কুলছাত্রী আহত

%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a1দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বখাটের ব্লেডের আঘাতে মোছা. রানী আক্তার (১২) নামে এক স্কুলছাত্রী আহত হয়েছে। আহত ছাত্রীকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৭টায় পৌর বাজার সংলগ্ন নবীন সাহার নির্মাণাধীন ভবন এলাকায় এই ঘটনা ঘটে।
রানী আক্তার বীরগঞ্জ পৌর শহরের ঈদগাঁও আবাসিক এলাকার বাসিন্দা মো. আব্দুর রশিদের মেয়ে এবং বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
রানী আক্তারের বাবা মো. আব্দুর রশিদ জানান, রানী সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে পৌর বাজার সংলগ্ন নবীন সাহার নির্মাণাধীন ভবন এলাকায় এক বখাটে তার গতিরোধ করে। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে পৌরসভার পরিছন্নকর্মীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে পরিবারের  লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. মোস্তাফিজুর রহমান পিন্নু জানান, ঘটনায় মেয়েটি আতঙ্কিত হয়ে পড়েছে। তবে বর্তমানে সে আশঙ্কামুক্ত।
বীরগঞ্জ পৌর সভার কাউনসিলর মো. মুক্তার হোসেন বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ