• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে মহড়া দিচ্ছে পাকিস্তান

%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8আন্তর্জাতিক ডেস্ক: উরির সেনা হেডকোয়ার্টারে হামলা ভারতীয় সেনা নিহতের পর পাক-ভারতের মধ্যে চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই অবস্থায় পাকিস্তানি সাংবাদিক হামিদ মীরের একটি টুইট ঘিরে শোরগোল পড়েছে।

গতকাল রাতে হামিদ মীর টুইটে দাবি করেন, পাকিস্তানের আকাশে উড়তে দেখা গেছে F-16 যুদ্ধবিমান।

টুইটারে তিনি লেখেন, রাত ১০টা ২০ মিনিট নাগাদ ইসলামাবাদের আকাশে F-16 উড়তে দেখা গেছে। তার এই টুইট নিয়ে আলোচনা শুরুর পর ফের ১২টা নাগাদ তিনি একটি টুইট করেন।

তাতে তিনি লেখেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের সেনা যে সচেতন এবং যুদ্ধের জন্য প্রস্তুত সেটা বোঝাতেই এই বিমান ওড়ানো হয়েছে। উরিতে জঙ্গি হামলার পর পাকিস্তানের কড়া সমালোচনা করে ভারত। দু’দেশের চাপা উত্তেজনার মধ্যে পাকিস্তানের সাংবাদিক এই টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

তবে পাক সাংবাদিকের এই টুইটের সত্যতা নিয়ে সরকারিভাবে এখনো কিছু জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ