• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে কমিউনিস্ট পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিসি নিউজসিসি নিউজ: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সৈয়দপুর উপজেলা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় রেলওয়ে মিলনায়তনে দুই পর্বে সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম পর্বে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, উদ্বোধনী অধিবেশন ও বর্ণাঢ্য র‌্যালী। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নীলফামারী জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আতিয়ার রহমান। সংগঠনের সৈয়দপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড নুরুজ্জামান জোয়ারদার এতে সভাপতিত্ব করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির স্থানীয় কমিটির সাধারণ সম্পাদক  কমরেড দেলোয়ার হোসেন জাভিস্কো, সদস্য কমরেড ম. আ. শামীম, কমরেড গদাধর বর্ম্মন, কাজী আবুল হাসনাত, উদীচী শিল্পী গোষ্ঠীর সৈয়দপুর শাখার সদস্য হোসনে আরা লিপি, রেলওয়ে শ্রমিক ইউনিয়ন নেতা মো. আমিনুর রহমান, যুব ইউনিয়ন নেতা রইজ উদ্দিন মতি ও ছাত্র ইউনিয়ন সৈয়দপুর উপজেলা কমিটির আহবায়ক সেলিম আজাদ প্রমূখ।

উদ্বোধনী অধিবেশন উপস্থাপনা করেন সংগঠনের সদস্য আবুল ফজল টুটুল। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় সঙ্গীত পরিবেশন করা হয়। সংগীত পরিবেশন করেন উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সহ-সভাপতি শেখ রোবায়েতুর রহমান রোবায়েত ও সদস্য সংগীত শিল্পী হোসনে আরা লিপি।

এরপর প্রধান অতিথি সম্মেলন উদ্বোধনী ঘোষনা দেওয়ার পর সংগঠনের মৃত্যুবরণকারী নেতাকর্মীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী মর্তূজা মিলনায়তন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে পরে সেখানে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ