রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এক বিশেষ অভিযান চালিয়ে ৬০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইটাকুড়ি ও পুটিকাটা বিলে উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তাগণ এসব অবৈধ কারেন্ট জাল জব্দ করে সিংগারডাবড়ীহাট বাজারে খোলা জায়গায় পুড়িয়ে ফেলে। এ সময় উপস্থিত ছিলেন-রাজারহাট উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুলন্নবী মিঠু, সহকারী মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাব রাজারহাট-এর সভাপতি এস.এ বাবলু প্রমূখ।