• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

মৃত্যুসিসি নিউজ: নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছামিদুল ইসলাম (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি উপজেলার চাঁদখানা ইউনিয়নের  ডোঙ্গা গ্রামে ঘটে।
ছামিদুল ওই গ্রামের আসাদুল ইসলামের ছেলে এবং কিশোরীগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
নিহত ছামিদুলের পারিবারিক সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে নিজ বাড়িতে একটি কাঁচা বাঁশে টেলিভিশনের এন্টিনা টানানোর কাজ করছিল ছামিদুল ইসলাম।
এসময় সামাল দিতে না পেরে পল্লী বিদ্যুৎ সরবরাহের ১১ কেভির সংযোগ তারে বাঁশটি পড়লে বিদুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, এন্টিনা টানানোর সময় হাত ফসকে ওই কাঁচা বাশটি বিদ্যুৎ সরবরাহের ১১ কেভি সংযোগ তারে পড়ায় এ দূর্ঘটনাটি ঘটেছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। নিহতের পরিবারের পক্ষে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ