
ফাইল ফটো
সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের অসুরখাই গ্রামের একটি পুকুর থেকে রুসফিয়া আক্তার (২) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রুসফিয়া ওই গ্রামের মুন্সিপাড়ার রবিউল ইসলামের কন্যা। আজ শুক্রবার দুপুরে দিকে এ ঘটনা ঘটে।
কামারপুকুর ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন জানান, শিশুটি বাড়ীর পাশে পুকুরের ধারে খেলছিল। এক সময় সকলের অগোচরে পুকুরটিতে পড়ে যায়। পরিবারের লোকজন শিশু রুসফিয়াকে খুঁজতে গিয়ে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটির বাবা নারায়নগঞ্জ থানায় পুলিশের চাকুরীতে কর্মরত।