• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে বে-সরকারী রেল কর্মকর্তার সংবাদ সম্মেলন

picture-from-nilphamari-23-09-16-1নীলফামারী প্রতিনিধি: ব্যাক্তিগত সুনামহানি ঘটানো উদ্দ্যেশে সংবাদের নামে কল্পকাহিনী তৈরী করে প্রচারের প্রতিবাদে নীলফামারীতে সংবাদ সম্মেলন করেছে এক বে-সরকারী রেল কর্মকর্তা। সরকারের বে-সরকারী খাতে ছেড়ে দেয়া রেল পরিচালনকারী সংস্থা মেসার্স এলআর ট্রেডিং এর ডোমার ষ্টেশনের বুকিং ক্লার্ক ইউনুস আলী আজ শুক্রবার দুপুরে জেলার ডোমার উপজেলা শহরস্থ ডোমার রিপোটার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তার সাথে তার বাবা মন্টু বিশ্বাস উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, তিনি গত ৯ বছর ধরে ডোমার ও চিলাহাটি রেল ষ্টেশনে বেসরকারী খাতে ছেড়ে দেয়া রেলের বুর্কি ক্লার্ক হিসাবে কর্মরত রয়েছেন। তার গ্রামের বাড়ী কুষ্টিয়া জেলার সদর উপজেলার হাতিয়ায়। এ দীর্ঘ সময়ে তিনি গ্রামের বাইরে নীলফামারী জেলায় নিজ কর্মস্থলে অবস্থান করছেন। এ অবস্থায় একটি কু-চক্রী মহল তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে তার সুনামহানি ঘটাত কুষ্টিয়ার একটি স্থানীয় প্রত্রিকায় তার বিরুদ্ধে নানা রকম মানহানিকর একাধিক সংবাদ প্রকাশ করে আসছেন। প্রকাশিত এ সকল সংবাদে দাবী করা হয় তিনি মাইক্রোবাস ও মোটর সাইকেল চুরির সাথে জড়িত। তিনি ছাদ পেটানো বাড়ী, বিলাসবহুল গাড়ী ও অঢেল সম্পদের মালিক, যা তিনি চুরি করে উপার্জন করেছেন বলে সংবাদে দাবী করা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি কোন চুরি, অসামাজিক ও বে-আইনী কর্মকান্ডের সাথে জড়িত নন। তিনি মাত্র ৬ হাজার টাকা বেতনের সামান্য চাকুরী করে জীবিকা নির্বাহ করছেন। তার এলাকার একটি স্বার্থান্নেষী কু-চক্রী মহল তাকে নিয়ে এসব কল্পকাহিনী প্রচার করে তাকে সামাজিকভাবে ও রাষ্টের কাছে হেয় প্রতিপন্ন করছেন। তার বিরুদ্ধে এসব ভিত্তিহীন কাল্পনিক সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে তিনি সরকারের যথাযথ কতৃপক্ষের সহায়তা কামনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ