• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সীমান্তে ১০ হাজার ভারতীয় সৈন্য

245551_1আন্তর্জাতিক ডেস্ক: পাক-ভারত যুদ্ধ উত্তেজনায় সীমান্তে আরো ১০ হাজার সৈন্য প্রেরণ করেছে ভারত। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ৭৭৮ কিলোমিটার সীমান্তে যুদ্ধ প্রস্তুতি উন্নত করতে দুই ভাগে এই সামরিক বাহিনী স্থাপন করা হয়। একই সঙ্গে সীমান্তবর্তী অবস্থানের কাছাকাছি এলাকায় জ্বালানি ও গোলাবারুদের মজুদও গড়ে তোলার খবর জানায় ভারতীয় মিডিয়া।

সীমান্ত এলাকায় ভারত নজিরবিহীন অস্ত্র মজুদ করছে অভিযোগ তুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ হুঁশিয়ারি উচ্চারণ করার পরই এ খবর দিলো ভারতীয় সংবাদপত্র। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে নওয়াজ বলেছেন, ভারতের এমন তৎপরতা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পাকিস্তান।

ভারতের সংবাদপত্রে শুক্রবার প্রকাশিত খবরে বলা হয়, প্রয়োজনীয় রদবদল এবং সংশোধনের মাধ্যমে জরুরি যুদ্ধকালীন ভারতীয় পরিকল্পনাকেও নিখুঁত করা হচ্ছে। ভারতীয় বিমান বাহিনী বা আইএএফ’র সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে এ সব কাজ চলছে।

এদিকে যেকোনো ধরনের হামলা প্রতিহত করতে প্রস্তুত পাকিস্তান। বৃহস্পতিবার রাতে সামরিক মহড়াও দেয় দেশটির যুদ্ধবিমান। শুক্রবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ বলেছেন, ‘আমার দেশের সেনাবাহিনী যেকোনো বিনিময়ে দেশের প্রতি ইঞ্চি ভূখ- রক্ষা করবে। এর জন্য পূর্ণ প্রস্তুত আমরা।’

সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ভারতীয় ১৮ সেনার প্রাণহানির ঘটনায় দু’দেশে এ উত্তেজনা শুরু হয়।আস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ