• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সরকারি অফিস খোলা আজ

সরকারী লোগোসিসি নিউজ: সাপ্তাহিক ছুটি সত্ত্বেও আজ (শনিবার) খোলা থাকছে দেশের সব সরকারি অফিস। একই সঙ্গে আদালতসহ খোলা থাকছে সব ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার। স্বাভাবিক কর্মদিবসের মতোই সব ধরনের লেনদেন করা যাবে ব্যাংকে।
ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বিবেচনায় গত ১১ সেপ্টেম্বর অফিস বন্ধ রাখার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ৫ সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর রোববার ছুটি ঘোষণা করায় ২৪ সেপ্টেম্বরকে কর্মদিবস হিসেবে ঘোষণা করা হলো। সে মোতাবেক সচিবালয়সহ সব সরকারি দফতর, অধিদফতর, পরিদফতর ও সংস্থার অফিস খোলা থাকবে আজ।
এদিকে সরকারি অফিস ও ব্যাংকের সঙ্গে সঙ্গতি রেখে পুঁজিবাজার খোলা থাকবে ও স্বাভাবিক লেনদেন কার্যক্রম চলবে। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্র জানায়, ২৪ সেপ্টেম্বর শনিবার ছুটির দিন সকাল সাড়ে ৯টায় অফিসিয়াল কার্যক্রম শুরু হয়ে শেষ হবে বিকেল সাড়ে ৫টায়। আর লেনদেন শুরু হবে সকাল সাড়ে ১০টায়, চলবে দুপুর আড়াইটা পর্যন্ত।
উল্লেখ্য, দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট-১৮৮১-র ২৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকারি ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগেও ৭ জুলাই উদযাপিত ঈদুল ফিতরের আগে একদিন কর্মদিবস পড়ায় ওইদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছিল সরকার। এর পরিবর্তে সাপ্তাহিক ছুটির দিন ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা রাখা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ