খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার কালামাটিয়া ব্রিজের পাশে আছিরন বেগম (৬২) নামে এক বৃদ্ধ নারী নসিমনের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত আছিরন বেগম উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের বাসুলী গ্রামের এফাজ উদ্দিনের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা রাসেল রানা জানান, একটি দ্রুতগামী নসিমন এসে পথচারী ওই নারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মতিন সরকার প্রধান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।