
পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধি: ঠারকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার “উদ্যোগে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ” পৌঁছে দেওয়ার অঙ্গিকার অংশ হিসেবে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে পীরগঞ্জ জোনাল পল্লী বিদ্যুৎ সমতিরি ডিজিএম মাসুদুর রহমান এর সভাপতিত্বে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সারওয়ার মোর্শেদ, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, পল্লী বিদ্যুৎ এজিএম জুবায়ের রহমান ও জুনিয়ার ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক, ফটো সাংবাদিক শেখ সমশের আলী ও গনমাধ্যম কমী প্রমুখ।