• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে চোলাই মদ ও হেরোইন সহ আটক ২

আটকফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে দেশী চোলাইমদ ও হেরোইনসহ মোঃ ফিরোজ মিয়া (২৫)ও দুলাল হোসেন(৩০) নামে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। চোলাইমদসহ আটক মোঃ ফিরোজ হোসেন কাঁটাবাড়ী গ্রামের আমির হোসেনের ছেলে ও হেরোইনসহ আটক মোঃ দুলাল হোসেন দক্ষিণ বাসুদেবপুর (ডাঙ্গ) গ্রামের ফকির হোসেনের ছেলে। এই ঘটনায় ফুলবাড়ী থানার এস আই আব্দুল মান্নান ও এস আই নুরুজ্জামান বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন বলে জানান।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদ আলী জানান, গত শুক্রবার সন্ধ্যায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ফুলবাড়ী পৌরশহরের ফুটব্রীজের নীচে অভিযান চালিয়ে ২৫লিটার দেশীয় চোলাই মদ সহ বিক্রি করার সময় ফিরোজ হোসেনকে আটক করা হয়। এই ঘটনায় ওইদিন সন্ধ্যায় এস আই মান্নান বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৮। এছাড়া গভীর রাতে দক্ষিণ বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে কাগজের পুরিয়ায় হিরোইন বিক্রি করার সময় ০১গ্রাম হিরোইনসহ ফকির হোসেনের ছেলে মোঃ দুলাল হোসেনকে আটক করেন। এই ঘটনায় গতকাল শনিবার সকালে এস আই নুরুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৯। তিনি বলেন, ফুলবাড়ীকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ