• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাজীপুরে খোকার ৬৬ একর জমি বাজেয়াপ্ত

খোকাগাজীপুর: বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৬৬ দশমিক ৫৬ একর জমি বাজেয়াপ্ত করে সরকারের হেফাজতে নেয়া হয়েছে।
রবিবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছয়টি মৌজার ওই জমি উপজেলা প্রশাসন তাদের হেফাজতে নিয়ে সাইনবোর্ড ও লাল পতাকা টানিয়ে দেয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কশিন কর্তৃক দায়েরকৃত বিশেষ জজ আদালত-৩ ঢাকার বিশেষ মামলা নং০২/২০১৫ নির্দেশে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছয়টি মৌজায় থাকা সাদেক হোসেন খোকার জমি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। আদালতের নির্দেশে সাদেক হোসেন খোকার জমির অনুসন্ধান শুরু করে প্রশাসন।
অনুসন্ধানে সাদেক হোসেন খোকার নামে ৬৬ দশমিক ৫৬ একর জমির সন্ধান মিলে। এর মধ্যে জানের চালা মৌজায় ৩.৯৫ ও বাশতলী, তালতলী, কালিয়াদহ, কাচারস এবং উত্তর রাঙ্গামাটি মৌজায় ৬২.৬১একর জমি বাজেয়াপ্ত করা হয়। পরে ওই জমিতে সাইনবোর্ড ও লাল পতাকা টানিয়ে দেয়া হয়।
এসময় কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. সিরাজুল ইসলাম, কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া, সফিপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আবদুল লতিফ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৬৬ দশমিক ৫৬ একর জমি বাজেয়াপ্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ