• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সেই নবজাতক গালিবা হায়াত মারা গে‌ছে

%e0%a6%97%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a4সিসি ডেস্ক: দাফনের আগ মুহূর্তে কেঁদে ওঠা ফরিদপুরের সেই নবজাতক গালিবা হায়াত মারা গেছে। রাজধানীর স্কয়ার হাসপাতালে রোববার রাতে ১১টা ৩৫ মিনিটের দিকে গালিবা মারা যায়। স্কয়ার হাসপাতালের কনসালটেন্ট ডা. আফতাফ ইউসুফ রাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
আফতাফ ইউসুফ জানান, জন্মগতভাবে শিশুটির সমস্যা ছিল। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। প্রচুর ব্লেডিং হচ্ছিল। তার বাবার অনুমতিক্রমে লাইফ সাপোর্ট সরিয়ে নেয়ার পর সে মারা যায়।
তিনি বলেন, রাত ১০টার পর শিশুটিকে শেষবারের মত ওষুধ দেওয়া হয়েছিলো। তার হার্ট কাজ না করলেও মস্তিষ্ক কাজ করছিলো বিধায় আমরা আশায় ছিলাম। সে মিরাকল শিশু ছিলো, তাই আমরা অপেক্ষা করছিলাম। আমরা আশায় ছিলাম, হাল ছেড়ে দিতে চাইনি।
উল্লেখ্য, গত বুধবার ফরিদপুর জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতালে এই শিশুটির জন্ম হয়। শিশুটিকে চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন। ছয় ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে দাফনের সময় শিশুটি কেঁদে ওঠে।
এরপর শনিবার বিকেলে এক ব্যক্তির আর্থিক সহযোগিতায় পারটেক্স এভিয়েশনের হেলিকপ্টার যোগে গালিবা হায়াতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে আনা হয়। এই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল সে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ