• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ট্যাম্পাকো মালিকের অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a7%8bসিসি নিউজ : টঙ্গীর ট্যাম্পাকোয় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ওই কারখানার মালিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে ওই অ্যাকাউন্ট থেকে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া যাবে বলে জানিয়েছেন আদালত।

সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে দুর্ঘটনায় হতাহতদের কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ড. শরীফ ভূঁইয়া ও ব্যারিস্টার তানিম হোসেন শাওন। মালিকপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র এবং বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) রিট আবেদন করেন।

প্রসঙ্গত, ১০ সেপ্টেম্বর সকালে গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীতে ট্যাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন মারা গেছেন। আহত হয়েছেন প্রায় অর্ধ শতাধিক।

এদিকে ট্যাম্পাকোতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় কারখানার মালিক সিলেটে বিএনপির প্রাক্তন সংসদ সদস্য সৈয়দ মো. মকবুল হোসেনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। এ দুর্ঘটনার পেছনে কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথাও গাজীপুরের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

কারখানাটির মালিকসহ আট কর্মকর্তাকে আসামি করে নিহত শ্রমিক মোহাম্মদ হোসাইন জুয়েলের বাবা আব্দুল কাদের পাটোয়ারী ১১ সেপ্টেম্বর রাতে একটি মামলা করেন। মামলায় কারখানা মালিক মকবুলের স্ত্রী পারভিন, কারখানার ব্যাবস্থাপনা পরিচালক তানভির আহমেদ, মহাব্যাবস্থাপক সফিকুর রহমান, ব্যাবস্থাপক (প্রশাসন) মনির হোসেন, ব্যাবস্থাপক (সার্বিক) সমির আহমেদ, ব্যাবস্থাপক হানিফ ও উপসহকারী পরিচালক আলমগীর হোসেনকে আসামি করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ