• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বরিশালে কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

বন্দুক যুদ্ধবরিশাল: জেলার বাকেরগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘ডাকাতের’ মৃত্যু হয়েছে। সোমবার ভোর পৌনে ৪টার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ৭ নম্বর রুহিতার পাড় এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে বলে জানান বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হারুন-আর-রশিদ। নিহত খোকন খান (৩২) উপজেলার মধ্য মহেশপুর এলাকার জবেদ আলী খানের ছেলে।
পরিদর্শক হারুন বলেন, গত অগাস্টে পৌরসভার বাসিন্দা ভোলায় কর্মরত পুলিশের এসআই আবুল হোসেনের বাড়ি মনোয়ারা মঞ্জিলে ডাকাতি হয়। এ ঘটনায় মামলায় খোকন অন্যতম আসামি।
তিনি বলেন, রবিবার রাত ৮টার দিকে মহেশপুর বাজার থেকে গোয়েন্দা পুলিশ খোকনকে গ্রেপ্তার করে। পুলিশ তাকে নিয়ে রুহিতার পাড়ে অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে খোকন আহত হয়।
খোকনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান পরিদর্শক হারুন। ঘটনাস্থল থেকে একটি শাটারগান, একটি পাইপগান, ৯ রাউন্টড গুলি ও কয়েকটা ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ