কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: ঘরে ঘরে হও সচেতন, জঙ্গিবাদের হবেই পতন, জঙ্গিবাদকে না বলে এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে কাহারোলে মাদক ও জঙ্গি বিরোধী পোষ্টার-লিফলেট প্রচার অভিযান শুরু করেছে কাহারোল থানা। দিনাজপুরের কাহারোল থানা কর্তৃক মাদক দ্রব্য ও জঙ্গি বিরোধী বিভিন্ন ধরণের লিফলেট বিতরণ ও পোষ্টার লাগানোর মাধ্যমে এই প্রচারাভিযান শুরু করা হয়েছে। মঙ্গলবার কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনসুর আলী সরকারের নেতৃত্বে পোষ্টার-লিফলেট বিতরণ প্রচার অভিযান শুরু করা হয়েছে। কাহারোল উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান গুলোতে এসব সচেতনতা মূলক পোষ্টার গুলো লাগানো হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসআই সামাদ, এসআই মোঃ এরশাদুল, এএসআই প্রদীপ কুমার রায় সহ থানার অন্যান্য কনেস্টেবল ও স্থানীয় সাধারণ জনগন এসময় উপস্থিত ছিলেন।
কাহারোলে গাঁজা সহ ২জন আটক
কাহারোলে ২ জন গাঁজা ব্যবসায়ীকে আটক। দিনাজপুরের কাহারোল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কাহারোল থানার এস.আই এরশাদ ও এ.এস.আই মোবারক এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের কামোর গ্রামের মৃত বতুলু রাম রায়ের ছেলে সতীশ চন্দ্র দাস (৪৫) ও বেড়গাঁও গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে বিপ্লব (৪৭) কে গাঁজা সহ কামোর বাজার সংলগ্ন সতীশ চন্দ্র দাসের বাড়ি থেকে গাঁজা সহ আটক করে থানায় নিয়ে আসে। এব্যাপারে কাহারোল থানায় আটক দুই জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।