• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে তথ্য অথিকার দিবস পালিত

nilphamari-pic-1নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে দুই দিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধনের মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হচ্ছে
বুধবার  বেলা ১০টার দিকে শহরের উন্মুক্ত মঞ্চে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক।
মেলার উদ্বোধন শেষে সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসন ও টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে  মেলা চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশানক (সার্বিক) এ.জে.এম এরশাদ আহসান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ লায়লা আরজুমান্দ বানু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, সহকারী পুলিশ সুপার ( হেডকোয়ার্টার) জাকারিয়া রহমান, সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রকৌশলী এস.এম সফিকুল আলম, সহ-সভাপতি ও তথ্য মেলা কমিটির আহ্বায়ক তাহমিনুল হক, টিআইবির ডেপুটি ম্যনেজার হোজ্জাতুল ইসলাম, ব্র্যাক প্রতিনিধি রইচ উদ্দীন, টিআইবির নীলফামারী এরিয়া ম্যানেজার সাজেদুর রহমান প্রমুখ।
মেলা কমিটির আহবায়ক তাহমিনুল হক জানান, দু’দিন ব্যাপী মেলায় সরকারি, বেসরকারি দপ্তর, এনজিওসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের মোট ৩০টি স্টল অংশ নিয়েছে মেলায়। বুধবার শুরু হওয়া মেলার সমাপপ্তি ঘটবে বৃহস্পতিবার সন্ধ্যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ