• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

পারমাণবিক অস্ত্র ব্যবহারের অঙ্গীকার পাকিস্তানের

246750_1আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিনের বৈরী প্রতিদ্বন্দ্বী ভারতের যেকোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় পকিস্তান তার পারমাণবিক অস্ত্রের ব্যবহার থেকে নিবৃত হবে না বলে সর্তক করে দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী।

প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ মঙ্গলবার স্থানীয় টিভি চ্যানেল এক্সপ্রেস’কে দেয়া এক সাক্ষাৎকারে এ হুশিঁয়ারি দেন।

তিনি বলেন, ‘পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র প্রদর্শনীর জন্য উন্নয়ন করেনি। এগুলো আমাদের প্রতিরক্ষার জন্যই তৈরি করা হয়েছে।’

খাজা আসিফ বলেন, ‘আমি এটা স্পষ্ট করে বলতে চাই, ভারতীয় বাহিনী যদি আমাদের নিজস্ব সীমানায় ঢুকে কোনো রকম অরাজকতার সৃষ্টি করে সেক্ষেত্রে পাকিস্তান হাত ঘুটিয়ে বসে থাকবে না। সেক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার ছাড়া আমাদের কাছে অন্য কোনো বিকল্প থাকবে না।’

বিতর্কিত কাশ্মীর অঞ্চলে ভারতীয় সেনা সদর দপ্তরে জঙ্গি হামলার পর দুই পারমাণবিক প্রতিবেশির মধ্যে তীব্র উত্তেজনার পরিপ্রেক্ষিতে তিনি এ বক্তব্য দিলেন।

নয়াদিল্লি এ হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করেছে। তবে, পাকিস্তান এ অভিযোগকে অস্বীকার করেছেন।

আসিফ দৃঢ়তার সঙ্গে বলেন, ‘ভারতের পক্ষ থেকে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় পাকিস্তান সম্পূর্ণরূপে প্রস্তুত।’

আন্তর্জাতিক মনিটরদের অনুমান অনুযায়ী, পাকিস্তান ও ভারত যথাক্রমে ১০০-১১০টি এবং ৮০-১০০টি করে পারমাণবিক অস্ত্রের অধিকারী।

শক্তিশালী এ দুই প্রতিদ্বন্দ্বী ১৯৪৭ সাল থেকে ভূমি এবং সমুদ্র বিরোধ নিয়ে ইতোমধ্যে তিনটি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়েছে। যার দুটিই কাশ্মীর নিয়ে।

১৯৪৭ সালে বিতর্কিত কাশ্মীর অঞ্চলকে দেশ দুটির মধ্যে বিভক্ত করা হয়। উভয় দেশই পুরো কাশ্মীর অঞ্চলকে তাদের নিজেদের এলাকা বলে দাবি করে আসছে।

সূত্র: আনাদুলো নিউজ এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ