• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে চিরনিদ্রায় সৈয়দ শামসুল হক

246780_1সিসি নিউজ: সব্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হকের দাফন সম্পন্ন হয়েছে। শেষ ইচ্ছানুযায়ী কুড়িগ্রাম সরকারি কলেজে মসজিদের দক্ষিণ পাশে তাঁকে দাফন করা হয়।

এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে সৈয়দ হকের মরদেহবাহী হেলিকপ্টারটি কলেজ মাঠে অবতরণ করে। পরে নির্ধারিত মঞ্চে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করে।

পরে কলেজ মাঠে ৪টা ১০ মিনিটে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। ৪টা ৪৫ মিনিটে তাঁর দাফন সম্পন্ন হয়।

এ সময় সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক মো. জাফর আলী, পৌরসভার মেয়র আবদুল জলিলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সৈয়দ শামসুল হক গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ