• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কোস্টগার্ডের সাবেক ডিজি গ্রেফতার

আটকঢাকা: কোস্টগার্ডের সাবেক মহাপরিচালক (ডিজি) সফিক-উর-রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার রাত দেড়টার দিকে দুদকের পরিচালক এনামুল বাছিরের নেতৃত্বে একটি দল মহাখালীর নিউ ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেফতার করে।
এ সময় অভিযানে ছিলেন দুদকের উপপরিচালক এসএম রফিকুল ইসলাম ও আহমেরুজ্জামান। সফিক-উরকে রমনা থানায় নেয়া হয়েছে।
দুর্নীতির মাধ্যমে কোস্টগার্ডের ১১ হাজার ১০০ মেট্রিকটন গম বিক্রি করে প্রায় সাড়ে সাত কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৯৯৮ সালে সফিক-উরসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। পরে ওই মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন সফিক-উর। রিটের নিষ্পত্তি হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি জারি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ