• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

কাশ্মীর সীমান্তে রাতভর গুলিবিনিময়, ২ পাক সেনা নিহত

246976_1আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক সংখ্যক গুলিবিনিময় হয়েছে। এতে দু’জন পাক সেনা নিহত হয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার ভিম্বার, হটস্প্রিং, কেল এবং লিপা এলাকায় এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআরেরে এক বিবৃতির বরাতে এ খবর জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। তবে বিবৃতিতে নিহতদের পরিচয় জানায়নি আইএসপিআর।

সংবাদসংস্থাটি জানিয়েছে, ভারতীয় সেনা মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ জেলার সীমান্ত এলাকায় পাকিস্তান শেল নিক্ষেপ করেছে।

এদিকে পাকিস্তানি সংবাদপত্র ডন জানিয়েছে, বুধবার দিনগত রাত ২ টা ৩০ মিনিট থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

ভারতীয় সেনারা বিনা উস্কানিতে গুলিবর্ষণ করলে পাকিস্তানি সেনারা পাল্টা গুলিবর্ষণ করে জবাব দেয় বলে আইএসপিআরের বরাতে উল্লেখ করে পত্রিকাটি।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনায় ১৮ জন ভারতীয় সেনা নিহত হয়। এ ঘটনায় পাকিস্তান দায়ী বলে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ করে ভারত। পরদিন রাতেই সীমান্তে দু’দেশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ