• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সড়ক দূর্ঘটনাচাঁপাইনবাবগঞ্জ: জেলার নাচোল ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার পৃথক এ সড়ক দুঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন।
জানা গেছে, নাচোল উপজেলার কসবা ইউনিয়নের খরিবোনা পাইকড়া বেলপুকুর বাজারে বৃহস্পতিবার বেলা ১১টায় রাস্তার পাশের দোকানে ট্রাক ঢুকে পড়ে। এতে তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
নিহতরা হলেন- একই ইউনিয়নের আনোকাদিঘি গ্রামের মো. তোফাজ্জলের ছেলে গাজলুর রহমান (৪৪), বেলপুকুর গ্রামের এন্তাজ আলীর ছেলে ওহাব আলী (৪৫) ও মৃত ইয়াসিন আলীর ছেলে তবারক হোসেন (৪৮)। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও  নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, সদর থানার ওসি মাযহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকায় মিনিবাসের ধাক্কায় শামশুল আলম কুমকুম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত কুমকুম জেলা শহরের নামোশংকরবাটি মীর পাড়ার সৈয়দ জাফর রেজার ছেলে। এ ঘটনায় বাসের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ