সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন থেকে ফেনসিডিলসহ এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণে হোম সিগন্যাল এলাকা থেকে সুফিয়া বেগম ওরফে লাইলী (৪০) নামের ওই নারীকে আটক করে রেলওয়ে থানা পুলিশ।
রাজশাহী থেকে নীলফামারী অভিমূখী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস- ৭৩১ নম্বর আপ ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণে হোম সিগন্যালের কাছে পৌঁছে। এ সময় পুলিশ প্লাষ্টিকের বস্তা খুলে সেখানে কোমল পানীয় ও পানির খালি বোতল কেটে তার ভেতরে কাঁদা-মাটি মাখানো ১৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় ফেনসিডিল বহনের অভিযোগে সুফিয়া খাতুন ওরফে লাইলী নামে এক নারীকে আটক করা হয়। সে দিনাজপুরের পাবর্তীপুরের সাহেবপাড়ার আব্দুল জব্বারের স্ত্রী।
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম লুৎফর রহমান সিসি নিউজকে জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।