আন্তর্জাতিক ডেস্ক: ভারতে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার আব্দুল বাসেতকে মোবাইলে দেশ ছাড়ার হুমকি দিয়েছে জনৈক ব্যক্তি। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলেছেন আব্দুল বাসেত।
পাকিস্তানের জিও নিউজ বলছে, পাক ভারত সম্পর্ক চরম পর্যায়ে পৌঁছার প্রেক্ষিতে বৃহস্পতিবার আব্দুল বাসেতের মোবাইলে জনৈক ব্যক্তি ফোন করে তাকে পরিবারসহ দেশ ত্যাগ করতে বলেন। অন্যথায় বড় কিছু ঘটবে বলেও স্মরণ করিয়ে দেয়া হয়।
এ ঘটনার পরপরই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবগত করেন আব্দুল বাসেত। যে নাম্বার থেকে কলটি এসেছিল সেই নাম্বারও তিনি দিয়েছেন মন্ত্রণালয়ে। তবে তাৎক্ষণিকভাবে পররাষ্ট্রমন্ত্রণালয় এ বিষয়ে কিছুই বলেনি।