সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে গলায় ওড়না পেঁচিয়ে আতিশা আক্তার (১৪) নামে এক আত্মহত্যা করেছে। আতিশা উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া বাঁশবাড়ী গ্রামের রফিকুল ইসলামের কন্যা। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র মতে, আতিশা দীঘদিন থেকে গলগন্ড রোগে ভুগছিল। এর যন্ত্রণা সহ্য করতে না পেয়ে সবার অজান্তে ঘরের মধ্যে সে আত্মহত্যার পথ বেছে নেয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম সিসি নিউজকে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।