সিসি ডেস্ক: পাকিস্তানের সীমান্তে ‘অনিচ্ছাকৃতভাবে’ অস্ত্রসহ ভারতীয় এক সৈন্য ঢুকে পড়ার পর থেকে নিখোঁজ রয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে স্বীকার করা হয়েছে।
ডন দিল্লীতে এক ভারতীয় সেনা কর্মকতার বরাতে এ খবর দিয়েছে।
এর আগে ডন এবং ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ভারত-পাকিস্তান সীমান্ত লাইন অব কন্ট্রোলে ভারতীয় বাহিনীর গুলিতে ২ পাকিস্তানী সৈন্য নিহত হওয়ার জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানীরা।
এতে ৮ ভারতীয় সৈন্য নিহত হয়েছে এবং চান্দু বাবুলাল চৌহান নামের এক ভারতীয় সৈন্যকে আটক করেছে পাক বাহিনী।
চান্দু বাবুলাল চৌহানের বিস্তারিত পরিচয় প্রকাশ করেছে পাকিস্তানী সেনাবাহিনী। তিনি মহারাষ্ট্রের নাগরিক এবং তার বয়স ২২ বছর।
অবশ্য জিও টিভি জানিয়েছে, দুইটি সীমান্তে মোট ১৪জন ভারতীয় সেনা মারা গেছেন।