• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

‘আয়নাবাজি’ দেখতে যাবেন তামিম ইকবাল

top1475217238বিনোদন ডেস্ক : অমিতাভ রেজা পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘আয়নাবাজি’। আজ শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে সিনেমাটি।  সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখতে যাবেন বলে জানিয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। বৃহস্পতিবার তামিম ইকবাল এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।
‘আয়নাবাজি’র ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তায় তামিম ইকবাল বলেন, ‘আয়নাবাজির ট্রেইলার দেখেছি। সত্যি অনেক সুন্দর। আমি অবশ্যই সিনেমাটি দেখতে যাচ্ছি। আশা করি, আপনারা সবাই যাবেন।’
সিনেমাটির মুক্তির আগে নানাভাবে প্রচারণা চালিয়েছে এ সিনেমা সংশ্লিষ্টরা। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালে মাঠে হাজির হয়েছিলেন আয়নাবাজি টিম।
একটি শহরের গল্প নিয়ে গড়ে উঠেছে এ সিনেমার কাহিনি। যে শহরে এখনো দুধওয়ালা আসে, ফেরিওয়ালা হাঁকডাক দেয়, বাচ্চারা দল বেঁধে নাটক শিখতে যায়। মহল্লার দোকানে চা খাওয়া, ঠাট্টা-মশকরা করে বখাটেরা। সিনেমাটির মূল কাহিনি ও ভাবনা গাউসুল আলম শাওনের। চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন।
‘আয়নাবাজি’ সিনেমায় আয়না চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এতে নানারূপে দেখা যাবে তাকে। সিনেমার প্রধান নারী চরিত্র রূপায়ন করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।
নাবিলা তার চরিত্র প্রসঙ্গে বলেন, ‘এ সিনেমায় আমার চরিত্রটি খুবই সাধারণ একটি মেয়ের। মেয়েটি শিক্ষিত। পুরান ঢাকায় থাকে। চরিত্রটি এতটাই সাধারণ যে কেউ এতে মিশে যেতে পারবে। যদিও আমি অভিনয়ের বেশিকিছু বুঝি না। তবুও কাজটি করে আমি আমার জায়গা থেকে পরিপূর্ণভাবেই তৃপ্ত। শুটিংয়ের দিনগুলো আমি খুব মিস করি। সব মিলিয়ে সিনেমাটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’
সিনেমার আরেক গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করেছেন ইফফাত তৃষা। এছাড়া আরো অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, গাউসুল আলম শাওন, এজাজ বারী, হীরা চৌধুরী, সোহেল প্রমুখ।
গত বছরের ৭ জুন পুরান ঢাকায় দৃশ্যধারণের মাধ্যমে শুরু হয় এ সিনেমার যাত্রা। এরপর টানা তিন মাস কাজ করে আগস্টের শেষে দৃশ্যধারণের কাজ শেষ করেন নির্মাতা অমিতাভ রেজা। পল্টন, কোক স্টুডিও, জজ কোর্টসহ ঢাকার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ