• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজধানীর ২ টিভি চ্যানেলে অভিযান, গ্রেফতার ৪

আটকসিসি নিউজ: রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে অনুমোদনবিহীন দুটি টিভি চ্যানেলের চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। টিভি চ্যানেল দুটি হচ্ছে এইচ বাংলা ও নেহা চ্যানেল। শনিবার বাড্ডার শাহজাদপুরের ৩২/৫/এ (পলাশ টাওয়ার) ভবনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন সম্পাদক শামীম আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক বোরহানউদ্দিন, মার্কেটিং ম্যানেজার ইব্রাহিম হোসেন (৩০) ও চিফ ক্যামরোনম্যান রাশেদুল হাসান। আসামিরা সরকারের তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে ক্যাবেল অপারেটরের মাধ্যমে টেলিভিশন অনুষ্ঠান প্রচার করতো।
র‌্যাব সদর দপ্তরের মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, বিদেশ থেকে যন্ত্রপাতি এনে তারা ওই ভবনে টেলিভিশন স্টুডিও স্থাপন করেছে। সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ধারণ করে সিডির মাধ্যমে ক্যাবেল অপরাটেরকে দিয়ে সম্প্রচার করতো। শনিবার সকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ সিডি, স্টুডিও যন্ত্রপাতি ও ক্যামেরা উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ