• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভাষাসৈনিক মহেন্দ্র নাথ আর নেই

jkkklll_52924রংপুর: ভাষা সৈনিক মহেন্দ্র নাথ (৮৮) বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেছেন। শনিবার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়ার পথে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ভাষাসৈনিক মহেন্দ্র নাথ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনেশ্যাম এলাকার বাসিন্দা।
কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুজ্জামান আহম্মেদ জানান, ভাষাসৈনিক মহেন্দ্র নাথ শনিবার বেলা ১২টার দিকে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থতা বোধ করেন। তাকে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিক মহেন্দ্র নাথ রংপুর অঞ্চলের নেতৃত্ব দেন। পরে তিনি কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। সেখান থেকে অবসর নিলেও তার কর্মদক্ষতার কারণে বিদ্যালয় নিজ খরচে তাকে স্বপদে বহাল রাখে। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ওই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
এছাড়াও ভাষাসৈনিক মহেন্দ্র নাথ কালীগঞ্জের অন্বেষা সাংস্কৃতিক গোষ্ঠীর আজিবন সভাপতিসহ ব্যক্তি জীবনে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ভাষাসৈনিক মহেন্দ্র নাথের মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ