• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাজীপুরে স্পিনিং মিলে ভয়াবহ আগুন

%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে যমুনা গ্রুপের শামিম স্পিনিং মিলে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আজ রবিবার ভোরে এই আগুন লাগে বলে কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।
কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস জানায়, যমুনা ডেনিম রিসাইকেলিং প্ল্যান্ট থেকে আগুনের সূত্রপাত হয়। প্ল্যান্টের সঙ্গে লাগোয়া যমুনা স্পিনিং, সুতার গোডাউন, তুলার গোডাউন ও ফিনিশিং সেকশনে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ধামরাই, সাভার, কালিয়াকৈর ও গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে আসে। আগুন নেভানোর কাজ শুরু করে। শ্রমিকরাও আগুন নেভানোর কাজ করছেন।
যমুনা ডেনিম রিসাইকেলিং প্ল্যান্টের কারখানার ডিজিএম মো. আলমগীর হোসেন জানান, একজন কর্মকর্তাসহ আনুমানিক ১৩ জন রাতের পালায় কাজ করছিলেন। আগুন লাগার পরপরই তারা সবাই নিরাপদে বেরিয়ে যেতে পেরেছেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ