মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাপুরের ফুলবাড়ী উপজেলায় জাতীয় উৎপাদন শীলতা দিবস পালনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে এক র্যালী বের হয়। র্যালীটি ফুলবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা । আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আঃ সাত্তার, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মইনুল হক, শিবনগর ইউ পি সদস্য মোঃ ছাইফুল ইসলাম বাবলু, মোঃ মাজেদুল হক মাজু, মোঃ সায়েদ, মোঃ মজনু ও মোঃ ছাদেকুল ।এ ছাড়া উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার সরকারী কর্মকর্তা কর্মচারী, ফুলবাড়ী থানা প্রেস ক্লাব এর সাংবাদিক বৃন্দ। দিবসটিতে এবারে প্রতিপাদ্য বিষয় ছিল “উৎপাদন অনুশীলন করবো ডিজিটাল বাংলাদেশ গর্ব”।
চেয়ারম্যানের উদাসিনতায় ১০টাকা কেজির চাল পেলনা হতদরিদ্ররা
দিনাপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের চেয়ারম্যানের অদক্ষতা ও দায়িত্ব হিনোতার কারনে সরকারের বরাদ্দকৃত ১০ টাকা কেজি চাউল পেলনা ইউনিয়নের বার শত হতদরিদ্র জন গোষ্ঠি। ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর শপথ গ্রহন করেন শিবনগর ইউপি চেয়ারম্যান। এরপর স্থানীয় সরকার মন্ত্রনালয়ের বিধি মোতাবেক দায়িত্ব বুঝে নেন। সাত মাস গত হয়ে গেল তবুও ইউনিয়ন পরিষদের উন্নয়ন মূলক কাজ গুলি চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধরী (বিপ্লব)এর কারনে উন্নয়ন ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে সরকারের কাংক্ষিত যে কাজ সে কাজটি হচ্ছে গ্রামের হতদরিদ্র জনগোষ্ঠির মাঝে ১০টাকা কেজি দরে ১২০০ব্যাক্তির মাঝে চাল দেওয়ার কথা থাকলেও শিবনগর ইউপির চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধরী (বিপ্লব)
সঠিকসময়ে তালিকা ও কার্ড না করায় বরাদ্য বাতিল হয়েগেছে। শেষ সময় ছিল ২৯/০৯/২০১৬ইং। রবিবার ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপি সদস্য মোঃ ছাইফুল ইসলাম বাবলু, মোঃ মাজেদুর হক সাজু , মোঃ সায়েদ ও মোঃ মজনু সহ ৯জন ইউপি সদস্য ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজার নিকট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এ বিষয়ে নানা অভিযোগ করেন। এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজার সাথে গতকাল রবিবার মোবাইল ফোনে ১০টাকা কেজি দরে চাউল বিতরনের বিষয়ে কথা বললে তিনি যানান, চেয়ারম্যানের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে আমি তাকে কাজ কর্ম করার জন্য সহযোগিতার কথা বলেছি তিনি কোন কথা কর্নপাত করেন না। তবে বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। এদিকে শিবনগর ইউপির চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধরী (বিপ্লব) এর সাথে কথা বললে তিনি বলেন এ বিষয়ে আমি কিছুই জানিনা। এ নিয়ে শিবনগর ইউপিতে এলাকার লোকজন চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে।