• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিলেট ওসমানি হাসপাতালে বজ্রপাতে নিহত ২

বজ্রপাতসিলেট: সিলেটের এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে ক্যান্টিনের সামনে বজ্রপাতে দু’জন নিহত হয়েছে। রবিবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ক্যাম্প পুলিশ সূত্রে জানা গেছে, হাসপাতালের অভ্যন্তরে ক্যান্টিনের সামনে সকালের নাস্তা শেষে ওই দুজন গল্প করেছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে আশপাশের লোকজন হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসমানি হাসপাতালে কর্মরত গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) গৌতম জানান, তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে দুজনই তাদের স্বজনদের নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ