সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর শহরের জাসদ মোড়ের (সুইপারপট্টি) কাছ থেকে একটি কালো রংয়ের পালসার ১৫০ সিসি মটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোলাহাট পুলিশ ফাঁড়ির এটিএসআই তোফায়েল আহমেদ ওই স্থান থেকে মটরসাইকেলটি উদ্ধার করে। মটর সাইকেলটির চেসিস নম্বর MD2DHZZRCA1121.
অপরদিকে, সন্ধ্যায় শহরের আতিয়ার কলোনী এলাকার ডিআইবি রোড থেকে এক মেডিকেল রেপ্রিজেন্টেটিভ এর মটরসাইকেল চুরির খবর মিলেছে। এছাড়া রোববার রাতে সৈয়দপুর শহর থেকে অটোরিক্সা যোগে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া বাজার এলাকার আহাদ ও রোস্তম নামে দুই ব্যাক্তি নিজ বাড়ী যাওয়ার পথে ঝাড়ুপাড়ার সন্নিকটে ছিনতাইকারীর কবলে পড়েছে। ছিনতাইকারীর বেদম প্রহারে তারা গুরতর আহত হয়েছে।