• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারতে উড়ে আসছে কাশ্মীর-সংক্রান্ত বার্তা লেখা বেলুন

বেলুনসিসি ডেস্ক: ভারতের পাঞ্জাব রাজ্যের পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বেশকিছু হলুদ রঙের বেলুন এসে পড়ার পর এগুলো কোত্থেকে এসেছে তার অনুসন্ধানে নেমেছে পুলিশ।

বেলুনগুলোতে উর্দুতে লেখা কিছু বার্তা আটকে দেয়া আছে- যাতে কাশ্মীর পরিস্থিতিকে কেন্দ্র করে ভারতকে হুমকি দেয়া হয়েছে এবং পাকিস্তানের সামরিক বাহিনীর বীরত্বের কথা জাহির করা হয়েছে।

সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হচ্ছে যে পাকিস্তান থেকেই এই বেলুনগুলো পাঠানো হয়েছে।

রিপোর্টে বলা হয়, ফিরোজপুরের সীমান্তের কাছে একটি বেলুন এসে পড়েছে- যাতে ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বেলুনে লেখা- ‘মোদীজি, আইয়ুবির তলোয়ার এখনো আমাদের সাথেই আছে। ইসলাম জিন্দাবাদ’।

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়, বেশির ভাগ বেলুনেই ভারতের নিরাপত্তা বাহিনী এবং মহিলাদের নামে ‘অশ্লীল কথাবার্তা’ লেখা আছে।

দিনানগরের পুলিশ জানাচ্ছে, সেখানে পাওয়া একটি বেলুন- বার্তায় বলা হয় ‘কাশ্মীরই শেষ পর্যন্ত ভারতের ধ্বংস ডেকে আনবে’।

একটি বার্তায় লেখা- পাকিস্তানের সেনাদের বীরত্বের ব্যাপারে মি. মোদী যেন সাবধান থাকেন।

গত মাসে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে একটি সেনা ক্যাম্পে এক জঙ্গি আক্রমণে ১৮ জন ভারতীয় সেনা নিহত হয়। তার পর থেকে দুই প্রতিবেশি দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে।

দশ দিন আগে উর্দুতে লেখা বার্তা বহনকারী একটি কবুতর ভারতে উড়ে এলে পুলিশ তাকে আটক করে। কর্তৃপক্ষ বলছে, কবুতরটি পাকিস্তান থেকেই এসেছিল।

বিএএফের কর্মকর্তাদের বরাত টাইমস অব ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়, তারা বিষয়টি গুরুত্বে সাথে নিচ্ছেন -কারণ এই বেলুন গুলোতে নোংরা কথাবার্তা লেখা আছে।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ