• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘাটাইলে গণপিটুনিতে ডাকাত নিহত, আটক ৪

গনপিটুনিটাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইলে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। নিহত ডাকাতের নাম বিপ্লব (৩৫)। তিনি খুলনার মহির উদ্দিনের ছেলে। পুলিশ চার ডাকাতকে আটক করেছে। রোববার রাতে ঘাটাইল উপজেলার শোলাকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও পিক-আপ ভ্যানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, নিহত বিপ্লবসহ কয়েকজন ঘাটাইল উপজেলার সাগরদিঘী-ভরাডুবা সড়কের শোলাকুড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এলাকাবাসী টের পেয়ে তাদেরকে দাওয়া করে। এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে এলাকাবাসী বিপ্লবকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ আহত বিপ্লবকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে ঘাটাইলের জোড়দিঘী ও সখিপুরের কচুয়া এলাকা থেকে চার ডাকাতকে আটক করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, পিক-আপ ভ্যানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

নিহত ডাকাত বিপ্লবের লাশ ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ