• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাঁচবিবিতে চেয়ারম্যান ও মেম্বারদের দ্বায়িত্ব গ্রহন

pic-1পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোতোয়ালী বালিঘাটা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের দ্বায়িত্ব গ্রহন ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১ টায় ইউনিয়নবাসি ও কর্মি-সর্মথকদের আয়োজনে পাঁচবিবি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার নূরউদ্দিন আল ফারুকের সভাপতিত্বে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাড: সামছুল আলম দুদু। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মো: জাহিদুল ইসলাম বেনু, পৌর মেয়র মো: হাবিবুর রহমান হাবিব, আইজি ব্যাচ প্রাপ্ত থানার অফিসার ইনচার্জ মো: আশরাফুল ইসলাম, সিনিয়র-সহ সভাপতি মীর রেজাউল করিম, প্যানেল মেয়র নূর হোসেনসহ অত্র এলাকার সুধী ব্যক্তিরা। সভায় বিদায়ী চেয়ারম্যান আব্দুল বারি, নির্বাচিত চেয়ারম্যান মো: নুরুজ্জামান চৌধুরী বিপ্লবসহ মহিলা ও পুরুষ মেম্বারগন বক্তব্য রাখেন। পরে ইউনিয়নের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব,সেবা সংঘসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের গণ-সংবর্ধনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ