চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ভোটার তালিকা প্রণয়নে অনিয়ম, দাতা ভোটার ক্ষেতে অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন জটিলতা দেখা দেয়ায় উপজেলার শরীফেরহাট এম ইউ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত করেছে কতৃপক্ষ।
অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১০ মে প্রধান শিক্ষক দাতা সদস্য নেয়ার জন্য নোটিশ প্রদান করেন। এর মধ্যে এক মেয়াদের জন্য এককালিন ২০হাজার টাকা ও আজীবন দাতা ভোটারের জন্য এক কালিন ২লক্ষা টাকা অগ্রনী ব্যাংক চিলমারী শাখা সঃহিঃ নং২২২ এর অনুকুলে জমা দেয়ার আহব্বান জানান। এরই পেক্ষিতে ৩০জন ২০হাজার ও ১নামে ২লক্ষ টাকা জমা হয়। কিন্তু প্রধান শিক্ষক গোপনে একজন দাতা সদস্যরের নামে ২লক্ষ জমা টাকা তা ব্যংকের রশিদ আলাদা আলাদা ছাড়াই উক্ত জমা কৃত ২লক্ষ টাকা ১০জনের নামে দেখিয়ে তাদেরকেও দাতা ভোটার দেখিয়ে মোট ৪০ জন দাতা ভোটার চুড়ান্ত করেন এবং অভিভাবক শ্রেণির ভোটার তালিকায় অভিভাবকদের নাম ভুল করে নির্বাচনের প্রস্তুতি গ্রহন করেন বিদ্যালয়ের কতৃপক্ষ। এবং শুরুতে অভিযোগকে আমলে না নিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার শরিফের হাট এম ইউ উচ্চ বিদ্যালয় মোঃ আরিফুল্লাহ। পরে অভিযোগটি আমলে নেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান এবং অভিযোগের পেক্ষিতে শরীফেরহাট এম ইউ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত এবং বিধি মতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মাধ্যমিক অফিসারকে নির্দেশ দেন। দাতা সদস্য কবিরুল ইসলাম বলেন প্রধান শিক্ষক আঃ রউফ অতি চাকালের সহিত দূর্নীতির আশ্রয় নিয়ে একটি সিন্ডিকেট তৈরি করে তার পছন্দ মতাবেক দাতা সদস্য নেয়ার জন্য পায়তারাসহ বিভিন্ন অনিয়ম করে আসছে যোগদানের পর থেকে। প্রধান শিক্ষক আঃ রউফ তার বিরুদ্ধে আনিত অভিযোগ অশিকার করে বলেন একটি মহল আমাকে হেয় করার জন্য বিভিন্ন অভিযোগ দিয়ে আমাকে হয়রানী করছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন অভিযোগের পেক্ষিতে প্রয়োজনীও ব্যবস্থা নেয়ার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারকে বলা হয়েছে। পরে এব্যাপারে উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ আরিফুল্লাহ সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি কুড়িগ্রামে আছি বিষয়টি নিয়ে পরে কথা হবে।