• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুলিশের বাঁধায় বিএনপির ঘর বন্দি সমাবেশ

bnp-misil-pic-03-10-2016ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পুলিশের বাঁধায় বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপি। পুলিশের বাধা পেয়ে বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকালে ঝিনাইদহ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে।
মিছিল করার সময় পুলিশ তাদের বাঁধা দেয়। পুলিশের বাঁধায় তাদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পন্ড হয়ে যায়। পুলিশের বাধা পেয়ে জেলা বিএনপির নেতারা শহরের গীতাঞ্জলী সড়কের দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
ঝিনাইদহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি মোঃ মসিউর রহমান।
এ সময় বিএনপি নেতা আব্দুল মালেক, জাহিদুজ্জামান মনা, আনোয়ারুল ইসলাম বাদশা, আকতারুজ্জামান, নুরুজ্জামান, আশরাফুল ইসলাম পিন্টু, আরিফুল ইসলাম আনন, মিজানুর রহমান সুজান ও ছাত্রদল নেতা মোজামসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ