• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরের রবিউল বাচঁতে চায়

manobik-picচিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর চিরিরবন্দরের জোত সাতনালা গ্রামের মৃত-আফজাল হোসেনের পুত্র মোঃ রবিউল ইসলাম (৩০) দীর্ঘ দিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
তিন সন্তানের জনক রবিউল ইসলাম সে কাঠ কেটেঁ জীবিকা নির্বাহ করত।অনেক দিন আগে  গাছ কাটার সময় হঠাৎ গাছের ছাল বাম চোখের মধ্যে আঘাত লাগলে দীর্ঘ দিন ধরে বিভিন্ন চিকিৎসা করার পরও অবস্থার উন্নতি না হলে পরিশেষে ধরা পড়ে ক্যান্সার। বর্তমানে সে ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ডাক্টারের পরামর্শে মাসে দু-বার করে থেরাপি দেওয়ার কথা থাকলেও একবার থেরাপি দিতে ২০ থেকে ৩০ হাজার টাকা ব্যায় হাওয়ায়  রবিউলের পরিবারের পক্ষে টাকা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। বাবার পাওয়া ৪  শতক জমি বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি।বর্তমানে টাকার অভাবে চিকিৎসা করা কষ্ট সাধ্য হয়ে পড়েছে ।
চিকিৎসার টাকা জোগার করতে গিয়ে অনাহারে দিন কাটাচ্ছে  রবিউলের স্ত্রী ও তার তিন সন্তানরা। চিকিৎসার জন্য যদি কোন স্ব-হৃদয়বান ব্যাক্তি একটু সহানুভর্তি সহিত সাহায্যের হাত বাড়িয়ে দিলে তার তিন সন্তান ফিরে পেতে পারে তার বাবাকে।
সাহায্য  পাঠাবার ঠিকানা সঞ্চয়ী হিসাব নং-১৩৬৬৭ রুপালী ব্যাংক শাখা-রাণীরবন্দর দিনাজপুর। বিকাশ নং-০১৭৩৮১৫৯৭৩১ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ