ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক বিরোধি বিশেষ অভিযানে ১২০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতিয় ফেন্সিডিল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৩টায় পৌর-শহরের চকচকা আবাদী জমির মাঠে এই অভিযান চালানো হয়।
ফুলবাড়ী থানা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিক্তিতে ফুলবাড়ী থানার ওসি মোকছেদ আলী নেতৃত্বে ফুলবাড়ী থানার এসআই শাহ আলম, এসআই আক্তার হোসেন, এসআই আমিনুল ইসলাম, এসআই নাসির সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার ভোর রাতে চকচকা আবাদী জমির মাঠের পাশ থেকে আমদানী নিষিদ্ধ ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।এ ঘটনা নিয়ে এসআই শাহ আলম বাদি হয়ে ফুলবাড়ী থানায় একটি সাধারন ডাইরী দায়ের করেন।