• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বকশীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা

bnp-motbinimoyবকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে তৃনমূল বিএনপির নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় এসময় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল হালিম মন্ডল, পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল হামিদ, পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, মুক্তিযোদ্ধা নওশেদ আলী, পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির নেতা মো. আশরাফ, মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক , বকশীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মোতালেব, বগারচর ইউনিয়ন সভাপতি শফি আলম, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম আনছার, নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজ উদ্দিন,উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রঞ্জু মাস্টার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাছিন বিল্লাহ, উপজেলা ছাত্রদলের সভাপতি শাকিল তালুকদার, সাংগঠনিক সম্পাদক তানজির আহমেদ সুজন প্রমুখ।
এতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও অংগ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বর্তমান উপজেলা বিএনপির সভাপতিকে নিয়ে একটি মহলের অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ