• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পাঁচবিবিতে হতদরিদ্রদের মাঝে চাল বিতরনে অনিয়ম

pic04-10-16পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে আওলাই ইউনিয়নে ১নং ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজিতে চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। হত দরিদ্রদের পরিবর্তে টাকা নিয়ে অবস্থা সম্পন্নদের কার্ড দেয়া হয়েছে।
প্রতিবাদ করায় ১নং ওয়ার্ডের মেম্বার মেহেদী হাসানকে মারধর ও মোটর সাইকেল ভাংচুর করা হয়েছে। এরই প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে ওই এলাকার ২‘শতাধিক নারী পুরুষ বিক্ষোভ মিছিলসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন।
জানা গেছে, পিংলু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহর ফিরোজ টাকার বিনিময়ে হত দরিদ্রদের পরিবর্তে অবস্থা সম্পন্ন লোকজনকে কার্ড দেন। জোসনা, শাকিলা, সাজেদা, সাবিনা, আংগুড়া, আজিমন বেওয়াসহ হত দরিদ্র নারী-পুরুষরা জানান,  টাকা দিতে না পারায় তাদের কার্ড দেয়া হয়নি। কাঁকরা গ্রামের নফিজ উদ্দিন ও শিমুল গাড়ি গ্রামের হারুন জানান, আওয়ামীলীগ কর্মী ফিরোজ (নৈশ প্রহরী) ও শিমুলগাড়ি গ্রামের নুনু মিয়া বিভিন্ন সময় উপকার ভোগীদের কাছ থেকে টাকা আদায় করে থাকে। এর প্রতিবাদ করায় তারা মেহেদী হাসান মেম্বারকে মারধর ও মোটর সাইকেল ভাংচুর করে।
আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, ১‘হাজার ৩‘শ ৯২ জনের তালিকার মধ্যে ১‘হাজার তালিকা তৈরি করেন পূর্বের চেয়ারম্যান তাওহিদ। সেই তালিকায় ৩‘শ থেকে ৪‘শ হত দরিদ্র বাঁকী লোকজন অবস্থাসম্পন্ন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল ফারুক জানান, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

পাঁচবিবিতে ট্রেনে কেটে এক ব্যক্তির মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে ফিরোজ নামের (৫৫) এক কাঁচা মাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি জয়পুরহাট জেলার তিলকপুর গ্রামের বাসিন্দা।
পাঁচবিবি স্টেশন মাস্টার সন্তোষ কুমার জানান, গতকাল সোমবার রাত সোয়া ৯ টার দিকে সৈয়দপুর-খুলনাগামী আন্তঃনগর চলন্ত ট্রেনে ২নং প্লাটফর্ম থেকে ওঠার সময় দ্রুত ট্রেন এর যায় এবং ফিরোজ নামের ঐ লোকটি কাটা পরে ঘটনাস্থলেই মারা যায়। সান্তাহার রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ