• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চট্টগ্রামে জীবিত নবজাতককে মৃত ঘোষণা

সনদচট্টগ্রাম: জীবিত নবজাতককে মৃত ঘোষণার অভিযোগ উঠেছে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। ওই শিশু এখন চিকিৎসা নিচ্ছে অন্য একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ।
চট্টগ্রামের চিকিৎসক দম্পতি নুরুল আজম ও রিদোয়ানার প্রথম সন্তানের জম্ম সোমবার রাত একটায় চট্রগ্রামের একটি বেসরকারি হাসপাতালে। গর্ভধারনের সাত মাসে জম্ম হওয়ায় অপরিণত এই মেয়ে শিশুকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখার নির্দেশনা নিয়ে যান প্রসুতির তত্ত্বাবধানকারী চিকিৎসক।
অভিযোগ আছে, সেই নির্দেশনায় কান দেয়নি ওই হাসপাতালের চিকিৎসকরা। নবজাতককে মায়ের পাশে কেবিনেই রাখা হয়। ঘন্টা দুয়েক পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এসে শিশুটিকে নেড়েছেড়ে দেখে বলেন ওই শিশু মারা গেছে।। পরে ওই শিশুকে একটি প্যাকেটে ভরে তুলে দেয়া হয় মায়ের হাতে সাথে দেয়া হয় শিশুর মৃত্যু সনদও।
কিন্তু চিকিৎসক মায়ের সন্দেহ হওয়ায় তিনি শিশুটির অবস্থা দেখে বলেন তার বাচ্চা বেঁচে আছে। হাসপাতালের চিকিৎসকরা বিষয়টি আমলে না আনায় পরে ওই প্রসুতির স্বজনরা নবজাতকে নিয়ে যায় পাশের একটি বেসরকারি ক্লিনিকে। সেখানেই এখন নবজাককের চিকিৎসা চলছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে।
শিশুটির মা বলছে, জন্মপরবর্তী সময়ে উপযুক্ত সেবা না দেয়ায় এখন মৃত্যুর সাথে লড়ছে তার বাচ্চা। মৃত্যু সনদ দেয়ার বিষয়টি স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নবজাতককে নিয়ে চিকিৎসকদের এই ধরনের অবহেলায় ক্ষোভে সৃষ্টি হচ্ছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ